
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই ধুমধাম করে জন্মদিন পালন করেছেন নিজেরা। তবে এর ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই রাজ আবার ফিরে গেলেন নিজের বাড়িতে। এমনকি জানা যাচ্ছে, শরিফুল রাজ এবং পরীমণির ওই ছবিও নাকি ছিল শুধুমাত্র একটি উপলক্ষকেই কেন্দ্র করে।
ছেলের জন্মদিনের এই ছবি পোস্ট হওয়ার কিছু ঘণ্টা কাটতে না কাটতেই ফেসবুকে ছবি পোস্ট করলেন নায়িকা। যে ছবিতে দেখা যাচ্ছে শুধুই রাজ্য আর তাঁর হাত। দুটো হাতেই ফোটানো স্যালাইনের ইনঞ্জেকশন। ধুম জ্বর তাই নাকি তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একে অপরের হাত ধরে আছেন তাঁরা। যে ছবি দেখে অনেকেই বেশ উদ্বিগ্ন। অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, “দু’জনে সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি।”
