Entertainment

3 hours ago

Hrithik vs Kangana: পুরনো বিতর্কে ফের উত্তাপ! হৃতিকের মন্তব্যের পর সোশাল মিডিয়ায় সরব কঙ্গনা, টানলেন সাবা আজাদের প্রসঙ্গ

Kangana Ranaut, Hrithik Roshan
Kangana Ranaut, Hrithik Roshan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের বহুল আলোচিত হৃতিক রোশন–কঙ্গনা রানাউত বিতর্ক যেন আবারও নতুন মোড় নিল। সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া ‘We Need to Apologize to Hrithik Roshan’ ট্রেন্ড ঘিরে হৃতিকের প্রতিক্রিয়ার পরই সরাসরি তাঁর নাম উল্লেখ করে ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সেই পোস্টে হৃতিকের বর্তমান সঙ্গী সাবা আজাদের প্রসঙ্গও টেনে আনেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন,  ‘প্রিয় হৃতিক, আমি সত্যিই খুব খুশি যে তুমি তোমার জন্য একদম উপযুক্ত সঙ্গী সাবা আজাদকে খুঁজে পেয়েছ এবং তোমরা দুজনে একসাথে দারুণ। তুমি এখন একটি সুদৃঢ় সম্পর্কে রয়েছে, তাই এভাবে কোনো নারীকে ট্রোল করা বা খোঁচা দেওয়া তোমাকে মানায় না। আগুনে ঘি ঢেলে নিজের সঙ্গীকে লজ্জিত না করে, বরং তোমার নাম ভাঙিয়ে যারা আমাকে সোশাল মিডিয়ায় বুলিং ও হেনস্থা করছে, তাদের বিরুদ্ধে তোমার কথা বলা উচিত।’ সম্প্রতি ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডির একটি পোস্টে হৃতিক মন্তব্য করেছিলেন যে, সমাজে এক পক্ষকে অপছন্দ করলেই অন্য পক্ষকে সমর্থন করার প্রবণতা ঠিক নয়। তাঁর মতে, কোনও সিদ্ধান্ত বা মতামত হওয়া উচিত শুধুমাত্র সত্য ও সঠিক তথ্যের ভিত্তিতে। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, অনেক নেটিজেন সেই মন্তব্যকে কঙ্গনার উদ্দেশেই করা বলে মনে করেন। এরপরই পাল্টা প্রতিক্রিয়া আসে কঙ্গনার তরফে। 


কঙ্গনা সম্প্রতি সিজেপি (CJP) মুখপাত্র সৌরভ দাসকে 'অপদার্থ ও বেকার' বলে কটাক্ষ করেছিলেন। কঙ্গনার হৃতিক-বিতর্কের মাঝে সৌরভ দাস রসিকতা করে বলেন, ‘আমার বন্ধুরা আমায় মেসেজ করে বলছে কঙ্গনা কেন আমার পেছনে লেগেছেন? ওদের মতে আমাকে নাকি দেখতে কিছুটা তরুণ হৃতিক রোশনের মতো লাগে! তাই হয়তো কঙ্গনা রেগে গেছেন!’ প্রসঙ্গত, হৃতিক ও কঙ্গনার সম্পর্ক নিয়ে বিতর্কের সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১০ সালে ‘কাইটস’ এবং ২০১৩ সালে ‘কৃষ ৩’ ছবিতে একসঙ্গে কাজ করার পর তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়ায়। ২০১৬ সালে কঙ্গনা এক সাক্ষাৎকারে হৃতিককে ‘সিলি এক্স’ বলে উল্লেখ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাল্টা আইনি নোটিশ পাঠিয়ে হৃতিক দাবি করেন, তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্কই ছিল না। এরপর ই-মেল বিতর্ক, আইনি লড়াই এবং প্রকাশ্য বাকযুদ্ধ দীর্ঘদিন শিরোনামে ছিল। 

বর্তমানে হৃতিক রোশন অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে কঙ্গনাও রাজনৈতিক ও চলচ্চিত্রজগত— দুই ক্ষেত্রেই সক্রিয়। তবে সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্ট ঘিরে স্পষ্ট, অতীতের সেই তিক্ততা এখনও পুরোপুরি মুছে যায়নি। ফলে বহু বছর পর আবারও এই দুই তারকাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। 

 


You might also like!