Breaking News
 
CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের

 

Entertainment

3 years ago

দীপাবলি উপলক্ষে বিশেষ ভিডিয়ো প্রকাশ রাম রহিমের , কী বললে মহুয় মৈত্র

Ram Rahim Releases Diwali music
Ram Rahim Releases Diwali music

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হরিয়ানার বিজেপি সরকার প্যারোলে ৪০ দিনের জন্য মুক্তি দিয়েছে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং কে।  শর্তাধীন মুক্তির এই মেয়াদেই দিওয়ালি উপলক্ষে একটি বিশেষ গানের ভিডিয়ো তৈরি করেছেন রাম রহিম। নাম ‘শাদি নিট দিওয়ালি’। এই ভিডিয়ো তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে আসা মাত্রই ভিউয়ের পরিমাণ ছাড়িয়েছে লক্ষাধিক। 

 তবে এই ভিডিয়ো দেখে বেজায় চটেছেন সাংসদ মহুয়া মৈত্র। টুইট করে সাংসদ লেখেন- “ব্রিটেন বা আমেরিকার মতো নয় ভারতীয় প্যারোল আইনে বেশ কিছু গলদ রয়েছে। প্যারোলে শুধু মাত্র বাছাই করা পছন্দ মতো রাজ্য সরকারী কর্মকর্তাদের ছাড় দেওয়ার প্রবণতা বন্ধ করা উচিত। সময় এসেছে আইন পরিবর্তনের।” 

প্রসঙ্গত, ২০০২ সালে নিজের ম্যানেজারকে খুন, এক সাংবাদিককে হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হন রাম রহিম। গত ফেব্রুয়ারিতে পঞ্জাবে বিধানসভা ভোটের আগেও বিতর্কিত এই ধর্মগুরু গুরমিতকে ২১ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল হরিয়ানা সরকার। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সরকার অবশ্য দাবি করেছেন, এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। সরকারের যুক্তি, জেলে তিন বছর কাটানোর পর যে কোনও বন্দি সাময়িক মুক্তির জন্য আবেদন করতে পারেন। সেই মতো রাম রহিমের আবেদনের ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে।

You might also like!