Entertainment

3 years ago

Katrina Kaif : স্ফীতোদর ক্যাটকে দেখে জল্পনা ! তবে কী সুখবর দিতে চলেছেন ভি-ক্যাট

Vicky Kousal & Katrina Keif
Vicky Kousal & Katrina Keif

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে সর্বত্র খুশির হাওয়া একের পর এক তারকা সন্তানের আবির্ভাব হচ্ছে ইদানিং সময়ে, এরই মধ্যে ক্যাটরিনা কইফের স্ফীতোদর দেখে জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। 

তবে এমন সুখবর কী তারকা দম্পতি নিজারাই ভাগ করে নিতেন না? প্রসঙ্গত, এর আগেও ক্যাটরিনা জানিয়েছিলেন, সন্তান নেওয়ার পরিকল্পনা করলে অবশ্যই বলবেন। তা হলে ব্যাপারটা কী? সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে ভিকির পাশে ক্যাটরিনা, স্পষ্ট মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা!তবে কী পুরোটাই নজরের ভুল। 

আসল ব্যাপার হল  ‘ফোন ভূত’ মুক্তির পর পরই ‘মেরি ক্রিসমাস’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে, বিজয় সেতুপতির বিপরীতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি,যে চরিত্রে তিনি অন্তঃসত্ত্বা। আর সে কারনেই তিনি এমন রুপে ঘোরাফেরা করছেন। কযাটের কাছে চরিত্রটি বেশ কঠিন হতে পারে বলে মনে হয়েছে। সে কারনে তিনি আসন্ন মাতৃত্বের বেশ নিয়ে সরোগরো হতে চান। 

বেশ কয়েক বছর প্রেম করার পর ২০২১ সালের ডিসেম্বর মাসে চারহাত এক হয়েছিল ভি-ক্যাটের। দেখতে দেখতে প্রথম বিবাহবার্ষিকী এসে পড়ল তাঁদের। তার মধ্যে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও দেদার বাতাসে উড়ছে। তবে নায়ক-নায়িকা আপাতত শুধুই কাজে ব্যস্ত।


You might also like!