Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Kajol: ‘চেহারায় বদল করলে শুধু মেয়েদেরই কেন কাঠগড়ায় তোলা হয়?’, সরাসরি প্রশ্ন কাজলের

Kajol
Kajol

 

 দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সম্প্রতি মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় কাজলের নতুন ছবি ‘সরজমিন’। এই ছবিতে অভিনয় করেছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান। সম্প্রতি এই ছবি নিয়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তাঁকে সাম্প্রতিককালে চেহারায় নানা ধরনের সার্জারি, ফিলার্স ও বোটক্স করার মতো বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর কাছে এই বিষয়ে মতামত চাওয়া হলে কাজল আত্মবিশ্বাসের সঙ্গেই এই প্রশ্নের উত্তর দেন।কাজল বলেন, “আমার মনে হয় এটা যাঁর যাঁর নিজস্ব বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন ও এই বিষয়ে আত্মবিশ্বাসী তাঁরা চেহারায় নানা পরিবর্তন আনতেই পারেন। এটা একান্তই ব্যাক্তিগত বিষয়। ছুরি কাঁচি চালিয়ে চেহারা বদলে ফেলাটা এমন কোনও বড় বিষয় নয় বলেই আমার মনে হয়। তার থেকেও আমার যেটা মনে হয়, শুধু মহিলারাই নন পুরুষরাও কিন্তু সার্জারির আশ্রয় নিয়ে নিজের চেহারা বদলান অনেক সময়। তবে তা সেভাবে আলোচনায় আনা হয় না। তারকা হোন বা আমজনতা এটা একেবারেই তাঁদের নিজস্ব পছন্দ। এটা খুব সাধারণ একটা বিষয়। এটা নিয়ে কটাক্ষ বা কোনও নেতিবাচক আলোচনা হওয়া অর্থহীন।” 

অন্যদিকে বার্ধক্য নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত ভাবিত হওয়ার মতো কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই। এবং, এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে। জীবনের সমস্ত বয়সকে উপভোগ করতে জানতে হয়। এতে ভেঙে পড়ার কিছু নেই। যাঁরা কম বয়সে প্রয়াত হয়েছে তাঁরা যে জীবনটাকে আরও বেশিদিন দেখতে পেলেন না। বয়স হওয়াটা উপভোগ করতে পারলেন না এটা আমাকে কষ্টই দেয়। তাই আমার মনে হয় বয়স বাড়াটা এমন কোনও ভয়ানক বিষয় নয়।”

You might also like!