
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভাই-বোন কিংবা দিদি-দাদাদের একসাথে মিলন উৎসব রাখী বন্ধন। সারাবছর নানান কাজে ব্যস্ততার মাঝেও এই দিনে একসাথে মিলিত হন ভাই- বোনেরা। এ যেন এক মিলন ক্ষেত্র। তবে এই সেলিব্রেশন থেকে বাদ যান না তারকারাও। ব্যস্ত শিডিউলের মাঝেও তাঁরা মেতে ওঠেন এই উৎসবে। কাল ও সমাজ মাধ্যমে ধরা পড়েছে এমন কিছু চিত্র।
১) রাখী বন্ধনে মেতে উঠেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস

টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। জি বাংলায় 'রাঙা বউ' ধারাবাহিকে চুটিয়ে কাজ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। টিআরপি লিস্টে টপ টেনে তো থাকেই এই সিরিয়াল। কখনও আবার প্রথম পাঁচেও জায়গা করে নেয়। তাই কাজে ভীষণ ব্যস্ত শ্রুতি দাস। এখন আবার স্বর্ণেন্দুর সঙ্গে নতুন সংসার। সব মিলিয়ে খুবই ব্যস্ত ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। তবে রাখির দিন ব্যস্ততাকে দূরে রেখে উৎসবে মাতলেন অভিনেত্রী। সুন্দর মুহূর্তের ছবি ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন। কী কী উপহার পেয়েছেন সেই ছবিও আপলোডও করেছেন।
২) স্বস্তিকার রাখী সেলিব্রেশন

শ্যুটিং সেটেই রাখি সেলিব্রেট করেছেন স্বস্তিকা। সেই সঙ্গে বাড়িতেও ভাই-দাদাদের সঙ্গে রাখির দিন সময় কাটিয়েছেন অনুরাগের ছোঁয়ার দীপা।
৩) রাখী সেলিব্রেশনে গা ভাসালেন সুস্মিতা

পঞ্চমী ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী টেলি তারকা সুস্মিতা দে। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর একটু মন খারাপ তাঁর। তবে রাখি বন্ধনের দিন একেবারে খোশ মেজাজে আনন্দে মেতেছিলেন সুস্মিতা।
৪) রাখীতে খোশ মেজাজে অলিভিয়া

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ অলিভিয়া সরকার। ধারাবাহিকেও কাজ করেন তিনি। রাখির দিন অলিভিয়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন। আর লাভ ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, আমার আদরের দাদারা।
