Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Mamata Shankar: পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর, গর্বিত বাংলা

Mamata Shankar is receiving the Padma Shri
Mamata Shankar is receiving the Padma Shri

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর এবার পেলেন দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাঁর সম্মানে গর্বিত গোটা বাংলা।

পুরস্কার গ্রহণের মুহূর্তটি নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন মমতা শঙ্কর। সেই আবেগঘন ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। শিল্পীর প্রতিক্রিয়ায় ফুটে ওঠে বিনম্রতা ও কৃতজ্ঞতা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "মেঘ না চাইতেই জল। আমি কখনও ভাবিনি এমন কিছু পাব। এটা আমার কাজের স্বীকৃতি।" তিনি আরও জানান, "এর আগে সঙ্গীত নাটক অ্যাকাডেমি থেকে পুরস্কার পেয়েছি। আর এবার ভারত সরকার এত বড় সম্মান দিল। আমার কোনও কৃতিত্ব নেই, সব সত্য সাঁইবাবার কৃপা। আমার বাবা-মায়ের আশীর্বাদ, সকলের ভালোবাসা, এই পুরস্কার তাঁদের সকলের।"

মায়ের এই অর্জনে দারুণ খুশি ছেলে রাতুল শঙ্কর ঘোষ। সংবাদমাধ্যমে বলেন, "মায়ের এই সম্মান প্রাপ্তি আমাদের গর্বিত করেছে। যদিও এটা অনেক দেরিতে পেলেন। তাঁর অবদান নতুন করে বলার কিছু নেই।" তবে এখনও মা-ছেলের মিলনের মুহূর্ত কিছুটা পিছিয়ে গেল। কারণ রাতুল জ্বরে আক্রান্ত। তিনি জানান, "আমি এখন একটু অসুস্থ। তাই মায়ের সঙ্গে এখনই দেখা হচ্ছে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে মায়ের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চাই।"

শিল্পীর শৈল্পিক যাত্রার শুরু হয়েছিল তাঁর বাবা উদয় শঙ্কর ও মা অমলা শঙ্করের প্রতিষ্ঠিত নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানেই তালিম নেন তিনি। নৃত্যশিল্পী হিসেবে তো বটেই, অভিনেত্রী হিসেবেও তাঁর সাফল্য কম নয়। চলতি বছরেই ‘বিজয়ার পরে’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-য় সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হয়েছেন তিনি। এর আগেও ‘আগন্তুক’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ‘মাছের ঝোল’ (২০১৮) ও ‘প্রজাপতি’ (২০২৩) ছবির জন্য সেরা পার্শ্বচরিত্রাভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

এবছর পশ্চিমবঙ্গ থেকে যাঁরা পদ্মশ্রী পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন— গায়ক অরিজিৎ সিং, শিল্পী গোকুলচন্দ্র দাস, সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়, শিল্পপতি পবন গোয়েঙ্কা, আধ্যাত্মিক গুরু স্বামী প্রদীপ্তানন্দ, সমাজকর্মী বিনায়ক লোহানি ও সেতারবাদক পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। তবে মমতা শঙ্করের এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং বাংলা সংস্কৃতির এক বিশাল স্বীকৃতি হিসেবেই মনে করছেন তাঁর সমগ্র অনুরাগীমহল। 

You might also like!