Breaking News
 
Nawsad Siddique: ‘খাম’ প্রতীক নিয়ে টানাপোড়েন! বিকল্প ‘আলমারি’ পেয়েও হাই কোর্টে নওশাদদের আইএসএফ Bhangar News: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি! দু’পক্ষের সংঘর্ষে পুলিশও আক্রান্ত DYFI Inquilab Rally: বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের ডাক! ‘ইনকিলাব’ সমাবেশে ব্রিটিশ শাসনের প্রসঙ্গ মীনাক্ষীদের Mithu Mukherjee Death: ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান! ক্যানসারের সঙ্গে লড়াই-এ হার মানলেন বর্ষীয়ান অভিনেত্রী TMC Bank Accounts Freeze Case: নাম-প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝেই স্বস্তি! দলের অ্যাকাউন্ট ব্যবহারে ছাড় মমতা শিবিরকে Nandigram Assembly By-Poll: একের পর এক মামলা, বাড়ছে গ্রেপ্তারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

 

Entertainment

7 months ago

Celebration in Film Industry: পদ্মশ্রী সম্মানে বুম্বাদাকে শুভেচ্ছা! উপহার হাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে নুসরত–যশ

Nusrat-Yash Visit Prosenjit Chatterjee
Nusrat-Yash Visit Prosenjit Chatterjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২৫ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রকের তরফে ঘোষণা হয়, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ঘোষণার পর থেকেই টলিপাড়া জুড়ে চলছে আলোচনা ও শুভেচ্ছার ঢল। ইন্ডাস্ট্রির একাধিক তারকা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এর মাঝেই একসময় দেবকে ঘিরে পদ্মশ্রী বিতর্ক মাথাচাড়া দিলেও তা এখন অতীত। এবার বুম্বাদাকে শুভেচ্ছা জানাতে উপহার হাতে তাঁর বাড়িতে হাজির হলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।

সেই বিশেষ মুহূর্তের একটি ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। টলিউড অনলাইনের শেয়ার করা ছবিতে দেখা যায়, সাদা-কালো স্ট্রাইপ দেওয়া জেব্রা প্রিন্টের ওয়ান পিসে নুসরত জাহান, আর যশ দাশগুপ্তের পরনে নীল রঙের শার্টের সঙ্গে হালকা নীল ও ধূসর রঙের জিন্স। অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরেছিলেন হালকা ধূসর রঙের উলের ট্রাউজার ও ফুলহাতা টি-শার্ট। ছবিতে প্রসেনজিতের দু’পাশে দাঁড়িয়ে যশ ও নুসরত। নুসরত হাসিমুখে প্রসেনজিতের কাঁধে মাথা রেখে ধরা দিয়েছেন ক্যামেরায়। তাঁদের হাতে ছিল উপহারের ডালি—যার মধ্যে ছিল নানা রকম ফল ও চকোলেট। পদ্মশ্রী সম্মানে বুম্বাদাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতেই এই বিশেষ সাক্ষাৎ।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়জীবন শুরু তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘ছোট্ট জিজ্ঞাসা’-তে, যা মুক্তি পায় ১৯৬৮ সালে। পরবর্তী সময়ে ‘শত্রু’ ছবিতে খলনায়ক হিসেবে নজর কাড়েন তিনি। এরপর ধীরে ধীরে রোম্যান্টিক হিরো থেকে টলিপাড়ার প্রিয় ‘বুম্বাদা’ হয়ে ওঠা—এই দীর্ঘ যাত্রাপথে বাণিজ্যিক ও বিকল্প ধারার দুই ক্ষেত্রেই অনন্য অবদান রেখেছেন প্রসেনজিৎ। বাংলা ছবির ব্যবসায়িক দুনিয়াকে নতুন দিশা দেখানোর পাশাপাশি ভিন্ন ধারার ছবিতেও বারবার চমক দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে টলিউডের গণ্ডি পেরিয়ে বি-টাউনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন অভিনেতা। একসময় নিজের কাঁধেই বাংলা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ বছরের সেই কঠোর পরিশ্রম ও সাধনারই স্বীকৃতি মিলল পদ্মশ্রী সম্মানে। কাজের সূত্রে, তাঁকে সর্বশেষ দেখা গিয়েছে ‘বীজয়গরের হীরে’ ছবিতে, যা চলতি বছরের ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর আবহে মুক্তি পেয়েছে। অন্যদিকে,যশ-নুসরতকে একসঙ্গে সর্বশেষ তাঁদের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি 'আড়ি'তে দেখা গিয়েছিল।

You might also like!