Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Game

3 months ago

Real Madrid Edge Rayo: শেষ মুহূর্তের পেনাল্টিতে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়লো রিয়াল মাদ্রিদ

Kylian Mbappe
Kylian Mbappe

 

মাদ্রিদ, ২ ফেব্রুয়ারি : রবিবার লা লিগার ম্যাচে রায়ো ভায়োকাকানোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। সমান ম্যাচে রিয়ালের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। দশম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তার পাঁচ মিনিট পরেই দলকে এগিয়ে নেন ভিনিসিউস। দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে ম্যাচে সমতা ফেরে। সতীর্থের হেড পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, সহজেই বাঁ পায়ের শটে জালে পাঠান হোর্হে দে ফ্রুতোস। যোগ করা সময়ের অষ্টম মিনিটে ডি-বক্সে ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল। সেই পেনাল্টি থেকে গোল করে এমবাপে ২-১ করেন। এবারের লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ফরাসি ফরোয়ার্ডের গোল হল ২২টি। ভাইয়েকানো ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে।

You might also like!