
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ মুক্তি পাবে 'ব্যোমকেশ দুর্গরহস্য’। ব্যোমকেশের চরিত্রে বাঙালি এর আগে দেখেছে উত্তম কুমার, অনির্বাণ ভট্টাচার্য, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের। কিন্তু এবার সম্পূর্ণ নতুন রূপে ব্যোমকেশকে বাঙালী দেখতে পাবে দেবের মাধ্যমে। যদিও এই ছবি দেবের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। তাই এবার ১১ আগস্ট, শুক্রবার মুক্তি পেল দেব অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। আর সেই ছবি হিট করাতেই মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে এলেন টলিউড সুপারস্টার।
