Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Pushpa 2 : ‘পুষ্পা ২’ তে এবার আল্লু অর্জুনের বোন নীহারিকা কোনিডেলা

Allu's cousin in 'Pushpa 2'
Allu's cousin in 'Pushpa 2'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছর এপ্রিল মাসে ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের তুতো বোন অভিনেত্রী নীহারিকা কোনিডেলা সহ বেশ কিছু তারকা সন্তান এবং পুলিশকর্তা ও রাজনীতিবিদদের ছেলেমেয়েদের হায়দ্রাবাদ পুলিশ আটক করেছিল। কারণ তারা যে পার্টিতে ছিলেন সেখানে কোকেন, গাঁজা ইত্যাদি মাদক উদ্ধার হয়েছিল।

এবার নতুন করে সংবাদে উঠে এসেছেন অভিনেত্রী নীহারিকা। সংবাদে প্রকাশ ‘পুষ্পা ২’ ছবিতে এক উপজাতি মেয়ের ভূমিকায় অভিনয়ের জন্য নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে। কিন্তু জানা যাচ্ছে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এখন শোনা যাচ্ছে এই চরিত্রের জন্যই নাকি অভিনেত্রী নীহারিকা কোনিডেলাকে নেওয়ার পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো করা হয়নি।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ ছবির প্রথম পার্টের মত দ্বিতীয় পার্ট বক্সঅফিসে আরো অনেক বেশি সাড়া ফেলতে পারবে। ‘পুষ্পা ২’ ছবিতেও আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধবেন রাশমিকা মান্দানা।

উল্লেখ্য, অভিনেত্রী নীহারিকার বাবা দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগা বাবু, নীহারিকার কাকা অভিনেতা চিরঞ্জীবী, পবন কল্যান, চাচাতো ভাই অভিনেতা রাম চরণ, খুরতুতো ভাই আল্লু অর্জুন।টেলিভিশন শো উপস্থাপনার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন নীহারিকা। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘ওকা মানাসু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। পরের বছরই তামিল সিনেমায় অভিষেক হয় তার। নীহারিকা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘সাইরা নরসিমহা রেড্ডি’। ২০১৯ সালের ২ অক্টোবর মুক্তি পায় এটি।


You might also like!