Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

pratul mukhopadhyay: এসএসকেএম হাসপাতালে ICU-তে চিকিৎসাধীন অশীতিপর গায়ক প্রতুল মুখোপাধ্যায়,শারীরিক খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী

pratul mukhopadhyay
pratul mukhopadhyay

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আবারও গুরুতর অসুস্থ  অশীতিপর গায়ক প্রতুল মুখোপাধ্যায়। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি চিকিৎসা চলছে তাঁর। সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে ইতিমধ্যেই খোঁজ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতালে ফোন করে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন। তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নেন। পরে তিনি তাঁর দুই মন্ত্রী  ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকে হাসপাতালে পাঠান। তাঁরা প্রতুল বাবুর সঙ্গে দেখাও করে এসেছেন। চিকিৎসকদের সঙ্গে শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন তাঁরা। চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জানার পর মুখ্যমন্ত্রীকে ফোনে খবর দেন তাঁরাও। 


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তাঁর। দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, তবে  প্রবীণ গায়কের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলতি বছরের শুরুতেই জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন আচমকা তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হ, পরে স্নায়ু ও নাক-কান-গলা বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষাও করেছিলেন। তবে বর্তমানে অবস্থা সঙ্কটজনক। মাত্রাতিরিক্ত সংক্রমণের পাশাপাশি রক্তচাপ‌ও কম প্রবীণ শিল্পীর, সংক্রমণের প্রভাব পড়েছে কিডনি, ফুসফুসে। রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে।  


প্রসঙ্গত উল্লেখ্য,  কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শোনান প্রবীণ গায়ক। বলা বাহুল্য, তাঁর এই কালজয়ী গান আপামর জনসাধারণের হৃদয় স্পর্শ করে যায়। সেবার এই গান গাওয়ার সময় হাসপাতাল কক্ষে উপস্থিত ছিলেন মাননীয়া। এবারও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী। দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর জানাজানি হতেই বিভিন্ন মহলে উদ্বেগ দেখা যায়। অশীতিপর  প্রবীণ গায়কের দ্রুত সুস্থতা কামনায় সামিল হয়েছেন সকলেই। 

You might also like!