
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছোটপর্দার মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছিলেন অদ্রিজা রায়। বিভিন্ন বাংলা ধারাবাহিক থেকে ছবি করেছেন তিনি। এখন অবশ্য কাজ করছেন হিন্দি সিরিয়ালে। সেই সুত্রে মুম্বই টু কলকাতা যাতায়াত লেগেই থাকে অদ্রিজার। কাজের পাশাপাশি বিভিন্ন জায়গায় ভ্রমণও তাঁর নেশা। তাঁর ইনস্টাগ্রাম খুললে দেখা যাবে সেসব ভ্রমণের ছবি। তবে এইসব ছবি থেকে নেতিবাচক মন্তব্যের শিকার অভিনেত্রী। অনেকে বলছেন এত কম বয়সে এত বিলাশবহুল জীবন কি করে সম্ভব? এছাড়া এত টাকাই বা কোথা থেকে পান তিনি?
তবে এই নেতিবাচক মন্তব্যের প্রত্যুতরে অদ্রিজার সংযোজন, “মানুষ লোকের ভাল দেখলেও যেমন কথা বলে, তেমনই আবার খারাপ দেখলেও চর্চা করে। আমি মানুষের নেতিবাচক মন্তব্য নিয়ে কোনও কথাই বলতে চাই না। খালি এটাই মনে হয়। যখন সকলে আমার ঘুরতে যাওয়ার ছবি দেখে প্রশ্ন তোলেন, তাঁরা কেউ এটা দেখতে পায় না, বেড়াতে যাওয়ার আগে এক জন দিনে ১৪ ঘণ্টা কাজ করে।”
