Entertainment

2 years ago

Rakhi-Adil : মধুচন্দ্রিমায় রাখির নগ্ন ভিডিও শুট করে লাখ লাখ টাকায় বিক্রি করেন আদিল

Adil shot naked video of Rakhi on honeymoon and sold it for lakhs of rupees
Adil shot naked video of Rakhi on honeymoon and sold it for lakhs of rupees

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বেশ কয়েকদিন ধরে আবারও সংবাদ শিরোনামে রাখি সওয়ান্ত (Rakhi Sawant) । সম্প্রতি, জেল থেকে ছাড়া পেয়ে রাখির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আদিল খান (Adil Khan)। চুপ থাকলেন না রাখিও । অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছে । এবার, রীতিমতো সাংবাদিক সম্মেলন করে রাখি অভিযোগ করলেন, হানিমুনে গিয়ে তাঁর নগ্ন ভিডিয়ো তৈরি করে লাখ লাখ টাকায় বিক্রি করেছেন আদিল ।

রাখির অভিযোগ, যখন তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন, তখন তাঁর নগ্ন ভিডিও তোলা হয়েছে । তারপর কোনও এক আরবিকে সেই ভিডিয়ো বিক্রি করেছেন আদিল । তাও আবার ৪৭ থেকে ৫০ লাখ টাকার বিনিময়ে । এমনকী, বৈবাহিক ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি তুলেছেন রাখি ।

উল্লেখ্য, ২১ জুলাই জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল খান । তারপরেই সংবাদমাধ্যমের সামনে রাখির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি । তাঁর অভিযোগ, রাখি মহিলা বিপদজ্জনক, মহিলা কমিশন নারীসুরক্ষা আইনের ফাঁক তালে যা খুশি সে করতে পারে। এমনকী রাখি তাঁর নগ্ন ভিডিয়ো শুট করেছেন বলে অভিযোগ । মায়ের ক্যানসারের অজুহাতেও রাখি বাজার থেকে টাকা তুলতেন বলে দাবি আদিলের 

রাখির মা হওয়ার ইচ্ছা, তারপর সন্তান নষ্ট হয়ে যাওয়া...এসব ঘটনা সম্পর্কে আদিলের দাবি, রাখির মা হওয়াই সম্ভব নয়। কারণ তাঁর নাকি জরায়ুই নেই । পাল্টা রাখি তার জবাবও দেন । এক চিকিৎসককে নিয়ে একটি ভিডিও করেন রাখি । সেখানে ওই চিকিৎসক জানিয়েছিলেন, রাখি নিজের ডিম্বাণু আগেই সংরক্ষণ করিয়েছিলেন। জরায়ুর অস্ত্রোপচারও করিয়েছিলেন । তবে জরায়ু বাদ যায়নি, বরং ফাইব্রয়েডগুলি বাদ দেওয়া হয়েছিল।

You might also like!