Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Amir Khan :আমির ফিরলেন তিন বছর পর, কত আয় করল ‘সিতারে জমিন পর’

Aamir Khan in the movie 'Sitare Zameen Por'.
Aamir Khan in the movie 'Sitare Zameen Por'.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর বক্স অফিসে ডাহা ফ্লপ করে। সিনেমার চরম ব্যর্থতার পর নিজেকে গুটিয়ে রেখেছিলেন আমির খান। পরে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ওই সিনেমার ব্যর্থতায় তিনি অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন! তিন বছর পর গতকাল মুক্তি পেয়েছে আমির অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’। মুক্তির পর দিনের আয় দেখে মনে হচ্ছে, আমিরের ফেরাটা হয়তো ফেরার মতোই হতে যাচ্ছে।‘সিতারে জমিন পর’ নিয়ে মুক্তির আগে অনেক নেতিবাচক কথা শোনা গেছে। ছবিটির অগ্রিম বুকিংও ছিল হতাশার, অনেকে ভেবেছিলেন মুক্তির প্রথম দিনেই হয়তো মুখ থুবড়ে পড়বে বক্স অফিসে।

‘লাল সিং চাড্ডা’র মতো ‘সিতারে জমিন পার’ও বিদেশি সিনেমার হিন্দি রিমেক। তাই আমিরের আবার রিমেক সিনেমা করা নিয়ে প্রশ্নও তুলেছিলেন অনেকে। কিন্তু প্রথম দিনেই অনেক প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেতা।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে বক্স অফিস থেকে ১১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এটা কেবল ভারতের বক্স অফিসের আয়।

সমালোচকেরাও ছবিটির প্রশংসা করেছেন। এখন শাহরুখ, সালমানের মতো বড় তারকা মানেই যেন অ্যাকশন সিনেমা।সেখান থেকে বেরিয়ে এসে আমির যে ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করছেন, সেটারও তারিফ করেছেন তাঁরা। বক্স অফিস বিশ্লেষকদের মতে, আজ শনিবার ও আগামীকাল ভারতের ছুটির দিনে ছবিটির আয় আরও বাড়তে পারে।

‘সিতারে জমিন পার’ পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। সিনেমাটি ১০ জন বিশেষ চাহিদাসম্পন্নকে নিয়ে, যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন আমির এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর হিন্দি সংস্করণ। আমির ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন জেনেলিয়া ডি’সুজা।

You might also like!