Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Entertainment

9 months ago

kanchan-Sreemoyee: তারকা জুটির ঘরে নতুন সদস্যের আগমন, কৃষভির সঙ্গে খেলায় ব্যস্ত আগত বন্ধু

Actor Kanchan Mullick and actress Sreemoyee Chattoraj With Krishvi
Actor Kanchan Mullick and actress Sreemoyee Chattoraj With Krishvi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাত্র এক বছর আগেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তারপর প্রায় সাড়ে ৮ মাসের মাথায় কোল আলো করে এসেছেন তাঁদের কন্যা কৃষভি। এখন ঘর ভরে উঠেছে আনন্দে, ছোট্ট মেয়ে আর তার বাবা-মায়ের সঙ্গে। সম্প্রতি এই তারকা দম্পতি সকলকে সুখবর দিলেন নতুন পোষ্যের মাধ্যমে। 

ভিডিয়োর শুরুতেই দেখা গিয়েছে কাঞ্চন-কন্যা আধো আধো বুলিতে নানা কথা বলার চেষ্টা করছে, কিন্তু খানিক ভয়ও পাচ্ছে। ছোটদের ক্ষেত্রে যা একেবারেই স্বাভাবিক। আর মেয়েকে সাহস জোগাতে কাঞ্চন বলছেন, ‘কিচ্ছু করবে না।’ তারপর পোষ্যের উদ্দেশ্যে অভিনেতাকে বলতে শোনা যায়, আয় আয় আদর করে দিই আয়।' আর এই আদরের কথা শুনেই কৃষভি ফ্লাইং কিস দিতে শুরু করে বাড়ির নতুন সদস্যকে। তারপর কাঞ্চন যখন পোষ্যকে 'সিট' বলে তা শুনে শুনে কৃষভিও আধো আধো স্বরে ‘সিট, সিট’ বলতে শুরু করে। তারপর কৃষভি পোষ্যে সঙ্গে খেলতে খেলতে খানিক ব্যস্ত হয়ে পড়লে মেয়েকে কোল থেকে নামিয়ে দিতেই কৃষভি পিছনে ঘুরে বাবাকে খুঁজলে কাঞ্চন বলে ওঠেন, ‘আমি আছি আমি আছি।’ তা শুনে ফের কৃষভি বাবার কোলে উঠতে এলে অভিনেতা বলেন, ‘কিচ্ছু করবে না, ওতো বন্ধু, এটা কিন্তু ভাই। বলে দাও ভাই।’ 

ভিডিওটি শেয়ার করে শ্রীময়ী লিখেছেন, “আমাদের কৃষভীর নতুন খেলার সাথী।” এই মুহূর্তে স্পষ্ট হয়ে যায়, তারকা দম্পতির সংসার এখন সত্যিই আনন্দে ভরপুর। বয়সের ফারাক, দ্রুত বিয়ে এবং সন্তানের আগমনের পরেও তাঁরা সকল কটাক্ষের মধ্যেও নিজেদের জীবন চুটিয়ে উপভোগ করছেন। কাঞ্চন-শ্রীময়ী অর্থাৎ তারকা দম্পতির এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ হয়েছে।  

You might also like!