Entertainment

2 years ago

National Film Awards:৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা : সেরা অভিনেত্রী আলিয়া- কৃতি, সেরা অভিনেতা আল্লু অর্জুন

National Film Awards
National Film Awards

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) কৃতি স্যানন (মিমি)। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন (পুষ্পা: দ্য রাইজ ) । সেরা হিন্দি ছবির শিরোপা জিতে নিল পরিচালক সুজিত সরকারের সর্দার উধম । সেরা বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির কালকক্ষ সিনেমাটি ।

 চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানে, চলচ্চিত্রে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য অনেক চলচ্চিত্র ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। আজ ২৪ আগস্ট তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসবে ২০২১ সালের জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। এ বছর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তে তার শক্তিশালী অভিনয়ের জন্য আলিয়া ভাট এই পুরস্কার জিতেছেন। সেরা সংলাপের বিভাগে পুরস্কারও পেয়েছে ছবিটি। যেখানে মিমির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি স্যানন এবং সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। আর সেরা অভিনেতা হয়েছেন আল্লু অর্জুন। 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আল্লু অর্জুন। ভিকি কৌশলের ছবি 'সর্দার উধম সিং' ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে। সিদ্ধার্থ মালহোত্রার ছবি 'শেরশাহ' পেয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। সেরা সঙ্গীত পরিচালনার জন্য আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রাইজ'-এর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সময়ে, ব্লকবাস্টার হিট আরআরআর সেরা অ্যাকশন ফিল্ম হিসাবে নির্বাচিত হয়েছে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কেতন মেহতা ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরস্কার ঘোষণা করেছেন।

অন্যদিকে প্রথমবার পরিচালকের আসনে বসে বাজিমাত অভিনেতা আর মাধবনের । তাঁর ছবি ‘রকেট্রি: দ্যা নাম্বি এফেক্ট’ পেল সেরা ছবির পুরস্কার। এবছর ২৮ ভাষার ২৮০ ফিচার ফিল্ম জমা পড়েছিল ও ২৩টি ভাষায় জমা পড়েছিল ১৫৮টি নন ফিচার ফিল্ম। ফিচার জ্যুরি বিভাগের প্রধান জ্যুরি কেতন মেহতা বলেন, ‘বিষয়, শিল্প, ক্রিয়েটিভি এবং সাহস- এই চারটি কারণেই রকেট্রিকে সেরা ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে।

এবছর বাঙালির ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। নন ফিচার ক্যাটেগরিতে স্পেশাল মেনশেন (ক্রিটিক) অ্যাওয়ার্ড পেলেন রাম কমল মুখার্জি (এক দুয়া)। নন ফিচার সেরা বায়োগ্রাফিকাল ছবি রুখু মাটির দুখু মাটি, পরিচালক সোমনাথ মন্ডল। নন ফিচার সেরা বৈজ্ঞানিক ও প্রযুক্তি ছবির পুরস্কার পেয়েছেন ইথোস ফ ডার্কনেস, পরিচালক অভিজিৎ ব্যানার্জি। নন ফিচার বেস্ট ইনস্টেগেটিভ ছবি বাপ্পা রায়ের ‘লুকিং ফরচালান’। নন ফিচার সেরা এডিটিং-এর পুরস্কার পান অভ্র বন্দ্যোপাধ্যায় (ইফ মেমোরি সার্ভস মি রাইট)।

৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসবের কারা হলেন সেরার সেরা, রইল সম্পূর্ণ তালিকা-

স্পেশাল মেনশন- ঝিল্লি, হোম, অনুর, কাদাইসি ভিভাসা

সেরা বাংলা ছবি- কালকক্ষ (পরিচালক- রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতি)

সেরা হিন্দি ছবি- সর্দার উধম (পরিচালক- সুজিত সরকার)

সেরা অ্যাকশন ডিরেকশন – কিং সোলোমোন (আরআরআর)

সেরা কোরিওগ্রাফি – প্রেম রক্ষিত (আরআরআর)স্পেশাল এফেক্ট- ভি শ্রীনিবাস মোহন (আরআরআর)

স্পেশাল জ্যুরি অ্যাওয়ার্ড- শেরশাহ (পরিচালক বিষ্ণু বর্ধন)

সেরা লিরিক্স- কোন্ডা পোলাম (চন্দ্রবোস)

সেরা মিউজিক ডিরেকশন- পুষ্পা(১)- দেবী শ্রী প্রসাদ, আরআরআর- এম এম কীরাবাণী

সেরা মেকআপ আর্টিস্ট- প্রীতি শীল সিং ডিসুজা (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)

সেরা কস্টিউম ডিজাইনার- বীরা কাপুর (সর্দার উধম)

সেরা প্রোডাকশন ডিজাইন- সর্দার উধম (ডিজাইনার-দিমিত্রি মালিচ, মানসী ধ্রুব মেহতা)

সেরা এডিটিং- গঙ্গুবাই (সঞ্জয় লীলা বনশালি)

সেরা অডিওগ্রাফি- ঝিল্লি (অনীশ বসু), সর্দার উধম (সিনয় জোসেফ), ছাভিট্টু (অরুণ অশোক, সোনু কে পি)

সেরা চিত্রনাট্য- (অরিজিনাল) শশী কবীর (নায়াট্টু)

সেরা চিত্রনাট্য- (অ্যাডাপ্টেড) উৎকর্ষিনী বশিষ্ট ও সঞ্জয় লীলা বনশালি (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)

সেরা সংলাপ- উৎকর্ষিনী বশিষ্ট ও প্রকাশ কাপাডিয়া (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)

সেরা সিনেমাটেোগ্রাফি- অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)

সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা-তামিল)

সেরা গায়ক- কাল ভৈরব (আরআরআর-কোমুরাম ভীমুরো)

সেরা শিশু অভিনেতা- ভাবিন রাবারি (ছেলো শো)

সেরা সহ অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)

সেরা সহ অভিনেতা- পঙ্কজ ত্রিপাঠী (মিমি)

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট(গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি), কৃতি স্যানন (মিমি)

সেরা অভিনেতা- অল্লু অর্জুন (পুষ্পা)

সেরা পরিচালক-নিখিল মহাজন (গোদাবরী)

সেরা শিশুদের ছবি- গান্ধী অ্যান্ড কোম্পানি (পরিচালক-মণীশ সাইনি)

নার্গিস দত্ত অ্যাওয়ার্ড (জাতীয় সংহতির জন্য ছবি)- দ্য কাশ্মীর ফাইলস

ফিল্ম ইন সোশ্যাল ইস্যু- অনুনাদ (অসম)

সেরা পপুলার ফিল্ম- আরআরআর (এস এস রাজামৌলী)

সেরা নবাগত পরিচালক- বিষ্ণু মোহন (মেপ্পাদিয়ান)

সেরা ছবি – রকেট্রি (পরিচালক-আর মাধবন)

You might also like!