Country

3 years ago

Delhi : দেশের জন্য যেমন লড়াই করতে পারি, তেমনই লড়াই করতে পারি নিজেদের অধিকারের জন্য : বজরং পুনিয়া

Bajrang Punia
Bajrang Punia

 

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : যৌন নিগ্রহের প্রতিবাদে কুস্তিগিরদের নীরব প্রতিবাদ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পড়ল। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া ও জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে যৌন নিগ্রহের গুরুতর অভিযোগ নিয়ে বৃহস্পতিবারও দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন দেশের নামী কুস্তিগিররা।

এদিন নীরব প্রতিবাদ প্রদর্শন করেন কুস্তিগীর ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং অন্যান্য কুস্তিগীররা। বজরং পুনিয়া এদিন বলেছেন, দেশের জন্য আমরা যেমন লড়াই করতে পারি, তেমনই লড়াই করতে পারি নিজেদের অধিকারের জন্যও।

এদিকে, কুস্তিগীরদের অবস্থান বিক্ষোভ শুরু হতেই নড়েচড়ে বসল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের থেকে উত্তর চাইল তারা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর চাওয়া হয়েছে। না পেলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে যন্তর মন্তরে আবার শুরু হয়েছে ধর্না। বজরং বলেছেন, “জাতীয় কুস্তি সংস্থা কুস্তিগীরদের উপর কার্যত নির্যাতন করছে।”


You might also like!