Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Virat Kohli-Anushka Sharma: বিরুষ্কার নতুন ঠিকানা ভরসোভায়, আইপিএল বেতনের সমান দামে কিনলেন বিলাসবহুল ফ্ল্যাট

Mumbai's Versova Apartment (left), Virat Kohli and Anushka Sharma (right)
Mumbai's Versova Apartment (left), Virat Kohli and Anushka Sharma (right)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   সাধারণত বছরের অধিকাংশ সময়ই লন্ডনে কাটান বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিশেষ প্রয়োজন ছাড়া ভারতে খুব বেশি সময় থাকেন না তাঁরা। তবে দেশের বিভিন্ন শহরে এই তারকা দম্পতির একাধিক সম্পত্তি রয়েছে। এবার সেই সম্পত্তির তালিকায় যোগ হল মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট।  মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় বিলাসবহুল এলাকা ভরসোভা। মুম্বইয়ের খ্যাতনামীদের অনেকে এই এলাকায় থাকেন। সেই ভরসোভার গডরেজ স্কাইশোর টাওয়ারের ২৪ তলায় একটি ফ্ল্যাট কিনেছেন বিরাট এবং অনুষ্কা। ফ্ল্যাটটির দাম ১৮ কোটি ২৯ লক্ষ টাকা। সেই সঙ্গে স্ট্যাম্প ডিউটি বাবদ ১ কোটি ৯ লাখ টাকা এবং রেজিস্ট্রেশন ফি হিসাবে ৩০ হাজার টাকা দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে খরচ প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি। ২০২৫ সালে আইপিএলে খেলে বেতন বাবদ কোহলি পান ২১ কোটি টাকা। 

গডরেজ স্কাইশোর টাওয়ারের ২৪ তলার ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২৬৪৪ বর্গফুট। ফ্ল্যাটের সঙ্গে পার্কিং পেয়েছেন তাঁরা। এর সঙ্গে রয়েছে ৩১৬ বর্গফুটের একটি এক্সক্লুসিভ ওপেন স্পেসও রয়েছে। ফ্ল্যাটের ঘর এবং বারান্দা থেকে আরব সাগর দেখা যায়। ২০২৬ সালের ২১ জুলাই বাড়িটির চুক্তির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। ওই আবাসনেই রয়েছে অভিনেত্রী তাব্বুর ১০ কোটির ফ্ল্যাট। সেদিক থেকে দেখতে গেলে বিরাট তাব্বুর পড়শি হলেন।


বস্তুত, এ দেশে স্থায়ীভাবে না থাকলেও মুম্বই এবং দেশের অন্য প্রান্তে বেশ কিছু সম্পত্তি রয়েছে কোহলিদের। ২০২২ সালে আলিবাগে ৩৭ কোটি ৮৬ লাখের জমি কিনেছেন তাঁরা। পরে ১৯ কোটি টাকায় কাছেই আরও আট একর জমি কেনেন। মুম্বইয়ের ওরলি এবং গুরুগ্রামেও বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে কোহলিদের। সেই তালিকায় ভরসোভার ফ্ল্যাট যোগ হল। 

You might also like!