Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Uttarakhand train mishap: ঋষিকেশে লাইনচ্যুত উজ্জ্বয়িনী এক্সপ্রেস, হতাহতের খবর নেই

Uttarakhand Train Accident
Uttarakhand Train Accident

 

ঋষিকেশ, ১৯ মে : উত্তরাখণ্ডের ঋষিকেশে লাইনচ্যুত হয়ে গেল উজ্জ্বয়িনী এক্সপ্রেস। সোমবার রাতে যোগ নগরী ঋষিকেশ রেল স্টেশনের কাছে খণ্ড গ্রাম এলাকায় উজ্জ্বয়িনী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ। দুর্ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না, তাই হতাহতের ঘটনা ঘটেনি। মোরাদাবাদ বিভাগ উত্তর রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনাটি ১৪৩১৭ উজ্জ্বয়িনী এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত, যা স্টেশন ইয়ার্ডে শান্টিং চলাকালীন ঘটেছিল। সেই সময় ট্রেনটি খালি ছিল এবং এই ঘটনায় কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন।

You might also like!