
নয়াদিল্লি, ২৮ মে: দিল্লির নওরোজি নগরে দুর্ঘটনার কবলে পড়ল দু'টি ডিটিসি বাস। দু'টি বাসের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে দিল্লির নওরোজি নগরে দু'টি ডিটিসি বাসের মধ্যে সংঘর্ষ হয়। একটি বাস ওভারটেক করার চেষ্টা করছিল অপর একটি বাসকে।
দুর্ঘটনাগ্রস্ত একটি বাসের চালক আকাশ বলেছেন, আমার বাসটি দাঁড়িয়ে ছিল, অপর একটি বাস আমার বাসে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন আকাশ। তাঁর কথায়, শুধুমাত্র দু'টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
