Country

1 year ago

Road toll from Monday: জাতীয় সড়কে টোল-ট্যাক্স বাড়ছে সোমবার থেকে

Toll-tax on national highways is increasing from Monday
Toll-tax on national highways is increasing from Monday

 

নয়াদিল্লি, ৩ জুন: বাড়ছে করের বোঝা। ব্যয়বহুল হতে চলেছে যাত্রা। বড় সিদ্ধান্ত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার। বাড়ানো হল টোল ট্যাক্স। সোমবার থেকেই এই বর্ধিত ট্যাক্স চালু হবে। দেশের সমস্ত টোল প্লাজাতেই এই নতুন কর কার্যকর হবে।

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া-র তরফে জানানো হয়েছে, এদিন থেকে ৩-৫ শতাংশ অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে। প্রায় ১১০০ টোল প্লাজায় সোমবার থেকে নতুন কর ধার্য করা হবে। উল্লেখ্য, পয়লা এপ্রিল থেকেই এই টোল ট্য়াক্স বাড়ার কথা ছিল, কিন্তু নির্বাচন চলায় এবং আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় ভোটের কথা মাথায় রেখে সেটা পিছিয়ে দেওয়া হয়।


You might also like!