Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ram Lalla Idol : ক্লান্ত রামলালার ঘুমের প্রয়োজন! ১ ঘণ্টা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত

Ramlala (File Picture)
Ramlala (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৩ জানুয়ারি থেকে প্রায় প্রতিদিনই রাম মন্দিরের দর্শনার্থীর সংখ্যা প্রায় লাখের ঘরে চলে যাচ্ছে। ১৮ ঘণ্টা ধরে প্রতিদিন চলছে রামলালার দর্শন। এর জেরে ক্লান্ত হয়ে পড়েছেন ভগবান। তাঁর বিশ্রামের জন্য প্রতিদিন এক ঘণ্টা করে সময় ধার্য করল রাম মন্দির ট্রাস্ট।

অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত জানাচ্ছেন, রামলালা পাঁচ বছরের একজন বালক। তাই তাঁর বিশ্রামের প্রয়োজন রয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে এক ঘণ্টা করে প্রতিদিন বিশ্রাম নেবেন বালক রাম। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবার থেকে রাম মন্দিরের দরজা বন্ধ থাকবে। ওই সময় পুণ্যার্থীরা দর্শন পাবেন না।

শুক্রবার থেকেই এক ঘণ্টা করে রাম মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত ভোর ৬টা থেকে মন্দির খুলে গিয়ে বন্ধ হচ্ছিল রাত ১০টায়। ভক্তদের দর্শন দেওয়ার আগে ভোর ৪টে নাগাদ শয়ন ভাঙানো হচ্ছিল রামলালার। অর্থাৎ মাত্র ছয় ঘণ্টা ঘুম হচ্ছিল তাঁর। পাঁচ বছরের বালক রামের কি এত কম ঘুমে হয়? রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, 'এ ধকল নেওয়া তাঁর পক্ষে সম্ভ নয়। এবার থেকে রোজ দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ঘণ্টা বিশ্রাম নেবেন রামলালা। ওই সময় বন্ধ রাখা হবে মন্দির। ভোররাত থেকে রাত পর্যন্ত জেগে থাকার ধকল কারও পক্ষেই নেওয়া সম্ভব নয়। তাই দেবশিশুকে এক ঘণ্টা বিশ্রাম করানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট।'


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…