Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Ram Mandir Row: রামমন্দিরের অনুদান চুরি, কড়া বার্তা অযোধ্যার বার অ্যাসোসিয়েশনের

Ram Mandir 'Donation Theft' Case
Ram Mandir 'Donation Theft' Case

 

অযোধ্যা, ২৯ জুন : অযোধ্যার রামমন্দিরের অনুদান চুরির অভিযোগে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের পক্ষে কোনও আইনজীবী পাওয়া মুশকিল হতে পারে বলে মনে করা হচ্ছে। অযোধ্যা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার সাধারণ সভার আয়োজন করা হয়। সেই সভায় আইনজীবীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন অযোধ্যার বার অ্যাসোসিয়েশনের সভাপতি কালিকা প্রসাদ মিশ্র।

রাম মন্দিরের অনুদান আত্মসাতের ঘটনা নিয়ে ফৈজাবাদ আইনজীবী সমিতির একটি বৈঠক হয় সোমবার। বৈঠকের পর অযোধ্যা বার অ্যাসোসিয়েশনের সভাপতি কালিকা প্রসাদ মিশ্র বলেছেন, "এই মামলায় কোনও আইনজীবীই অভিযুক্তের পক্ষে দাঁড়াবেন না এবং যদি কেউ তা করেন, তবে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হবে।" উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন অযোধ্যার আইনজীবীরা। রামমন্দিরে সন্ত্রাসবাদী হামলার অভিযোগে যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের হয়ে কোনও আইনজীবী আদালতে সওয়াল করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

You might also like!