Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

PM SVANidhi: পিএম স্বনিধি প্রকল্প আস্থা, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক, প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ১ জুন : দেখতে দেখতে ৬ বছর হয়ে গেল পিএম স্বনিধি প্রকল্পের। ২০২০ সালের জুন মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, পিএম স্বনিধি প্রকল্প আস্থা, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক। উল্লেখ্য, পিএম স্বনিধি প্রকল্পটি দেশজুড়ে পথবিক্রেতাদের সাশ্রয়ী ঋণ, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং সামাজিক সুরক্ষা সহায়তা প্রদানের ৬ বছর পূর্ণ করেছে।

প্রধানমন্ত্রী মোদী সোমবার এক্স মাধ্যমে উল্লেখ করেছেন, "আমরা পিএম স্বনিধি প্রকল্পের ৬ বছর পূর্তি উদযাপন করছি, যা ঋণ, আর্থিক অন্তর্ভুক্তি ও বিকাশের নতুন সুযোগ নিশ্চিত করার মাধ্যমে অগণিত পথ বিক্রেতার জীবন বদলে দিয়েছে। এই প্রকল্পটি আস্থা, মর্যাদা এবং ক্ষমতায়নের প্রতীক। সকল সুবিধাভোগীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, যাঁদের দৃঢ় সংকল্প এবং উদ্যোগ আমাদের দেশের অর্থনীতিকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে।"

You might also like!