Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Daitapati statement : ‘প্রভু কারও অহংকার সয় না’ রথযাত্রায় ‘ধাম’ বিতর্কে মমতাকে কটাক্ষ জগন্নাথ দয়িতাপতির

Jagannath Dayitapati
Jagannath Dayitapati

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিঘার জগন্নাথ মন্দিরের নামের সঙ্গে ‘ধাম’ শব্দ ব্যবহারের বিষয়টি শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। নানা মতবিরোধ ও আলোচনার মধ্যেই মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়। তবে মন্দির প্রতিষ্ঠার পরবর্তী সময়েই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে এবং ক্ষমতার পরিবর্তন ঘটে। এই প্রেক্ষাপটে মন্তব্য করেছেন পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতি। তিনি বলেন, ভগবান জগন্নাথ কারও অহংকার সহ্য করেন না। তাঁর মতে, অহংকারের ফলই শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে প্রতিফলিত হয়েছে। দয়িতাপতির এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় মহলে আলোচনা শুরু হয়েছে। 

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতি বলছেন, ”কোনও রাজনীতি আমি করি না। যেটা লিগাল, সেটি বলি।” এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে জগন্নাথ দয়িতাপতির বক্তব্য, ”আমার কথা কিছু শোনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ধাম লিখে দেওয়া হল দিঘায়। পাথরের মূর্তি করা হল। ধাম লিখে লাভ কী আছে। ধাম একমাত্র পুরী। হাজার হাজার এমন মন্দির তৈরি হচ্ছে।” তাঁর কথায়, প্রভু কারও অহংকার সয় না। এই জন্যই সরকার উল্টালো বলেও মন্তব্য জগন্নাথ দয়িতাপতির।  

শুধু তাই নয়, দিঘার মন্দির থেকে ‘ধাম’ শব্দ সরিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় পুরীর জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহীর বক্তব্যে। তিনি বলেন, ”শুভেন্দুও শিষ্য আমার। ও সঙ্গে সঙ্গে ধামটা কেটে দিল।” শুধু জগন্নাথ দয়িতাপতিই নন, এর আগে ধাম নিয়ে সুর চড়িয়েছিলেন পুরীর প্রধান পুরোহিত রাজেশ দয়িতাপতিও। দিঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা পুরোহিত ছিলেন তিনি। রাজেশ দয়িতাপতির মন্তব্য ছিল, ”আমি দিঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করেছি। তবে কয়েকটি ভুল ছিল। তখনই অমি বলেছিলাম। কিন্তু আমার কথা শোনা হয়নি।” শুধু তাই নয়, পাথরের জগন্নাথ মূর্তিতে যে প্রাণ প্রতিষ্ঠা সম্ভব নয় তা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন বলেও দাবি করেন দয়িতাপতি। 

তাঁর কথায়, ”প্রথমে পাথরের জগন্নাথ মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানাই। তারপরেই নিমকাঠের মূর্তি বানানো হয়। পাশাপাশি “জগন্নাথ ধাম” নামটি বাদ দেওয়ার কথা বলেছিলাম। কারণ, চার ধামের অন্যতম ধাম হল ‘পুরীর জগন্নাথ ধাম’। তারপরেও ধাম শব্দটি রেখে দেওয়া হয়। যা নিয়ে মনের মধ্যে ক্ষোভ ছিল বলেও মন্তব্য করেন পুরীর প্রধান পুরোহিত। এবার ধাম নিয়ে মুখ খুললেন জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতিও। 

You might also like!