Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

G Kishan Reddy:তেলেঙ্গানায় একটি ভালো সরকার আসা খুব দরকার : জি কিশান রেড্ডি

G Kishan Reddy
G Kishan Reddy

 

হায়দরাবাদ, ২৯ নভেম্বর  : তেলেঙ্গানায় একটি ভালো সরকার আসা খুব দরকার। তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ঠিক একদিন আগে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জি কিশান রেড্ডি। তিনি বলেছেন, "৩০ নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তেলেঙ্গানার জনগণকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ করব আমি। তেলেঙ্গানায় ভালো সরকার আসা খুব দরকার।"

বুধবার সকালে হায়দরাবাদের চারমিনারে শ্রী ভাগ্য লক্ষ্মী মন্দিরে পুজো দেন তেলেঙ্গানা বিজেপির সভাপতি জি কিশান রেড্ডি। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "দেবীর কাছে প্রার্থনা করেছি, সরকারে ভালো মানুষ আসুক এবং তাঁরা রাজ্যের জন্য ভাল কাজ করুক। গতকাল সকাল থেকে বিভিন্ন দল, বিশেষ করে কংগ্রেস এবং বিআরএস দল টাকা বিতরণ করছে... এটা বন্ধ করা নির্বাচন কমিশন ও অফিসারদের দায়িত্ব। নির্বাচন শান্তিপূর্ণভাবে হতে হবে। স্বাধীনতা থাকতে হবে, মদ বিতরণ বন্ধ করতে হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হতে হবে।"


You might also like!