Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Nothing to fear: সন্ত্রাসের ভয় উধাও, ফের জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন পর্যটকরা

Tourists at a Pahalgam park on Sunday
Tourists at a Pahalgam park on Sunday

 

শ্রীনগর, ২৮ এপ্রিল : সন্ত্রাসের আতঙ্ক ভুলে আবারও জম্মু ও কাশ্মীরে আসছেন পর্যটকরা। রবিবার থেকেই দেশ-বিদেশের পর্যটকদের দেখা গিয়েছে কাশ্মীরে, সোমবারও অনেক পর্যটক এসেছেন কাশ্মীরে। তাঁদের মধ্যে বিদেশিরাও রয়েছেন। শ্রীনগরের ডাল লেক, পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ করেন পর্যটকরা। পহেলগামে জঙ্গিহানায় প্রশ্নের মুখে পড়েছিল জম্মু-কাশ্মীরের পর্যটন শিল্পের ভবিষ্যৎ। কিন্তু দেখা গেল, কাশ্মীর একেবারেই পর্যটকশূন্য হয়ে যায়নি। ভয়কে উপেক্ষা করেই ভূস্বর্গে আসছেন অনেকে।

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরন উপত্যকায় ২৬ জনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তাঁদের মধ্যে ২৫ জন ভারতীয়, একজন নেপালি নাগরিক। ওই ঘটনার পর পর্যটকদের অনেকেই কাশ্মীর ছেড়ে জম্মুতে চলে গিয়েছিলেন। যাঁদের জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল, তাঁদের অনেকে সেই পরিকল্পনা বাতিল করে দ্রুত ফেরার চেষ্টা করেছেন। এর জেরে এক ধাক্কায় পর্যটকদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল উপত্যকায়। তবে, আবারও কাশ্মীরে আসছেন পর্যটকরা।

You might also like!