
নয়াদিল্লি, ৯ মে : জন্মজয়ন্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, শিক্ষার প্রতি রবি ঠাকুরের প্রচেষ্টা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স মাধ্যমে লিখেছেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। ভারতের সাহিত্য ও সাংস্কৃতিক আত্মাকে রূপদানের জন্য তিনি স্নেহের সঙ্গে স্মরণীয়। তাঁর রচনাগুলি মানবতাবাদের উপর জোর দিয়েছিল এবং একইসঙ্গে মানুষের মধ্যে জাতীয়তাবাদের চেতনাকে প্রজ্জ্বলিত করেছিল। শান্তিনিকেতনকে লালন-পালনের মাধ্যমে শিক্ষার প্রতি তাঁর প্রচেষ্টাও অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।"
Tributes to Gurudev Rabindranath Tagore on his Jayanti. He is fondly remembered for shaping India’s literary and cultural soul. His works emphasised on humanism and at the same time ignited the spirit of nationalism among the people. His efforts towards education and learning,…
— Narendra Modi (@narendramodi) May 9, 2025
