
ভোপাল, ৩ মে : শনিবার বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে সংবাদমাধ্যমের বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। গণতন্ত্র, ঐক্য এবং অগ্রগতির জন্য এমন সাংবাদিকতা অপরিহার্য যা সর্বদা সজাগ এবং স্বাধীন। আমরা সকলেই কামনা করি যে, প্রতিকূলতা সত্ত্বেও আমাদের সাংবাদিক বন্ধুরা কর্তব্যে অবিচল থেকে রাষ্ট্রের সেবা অব্যাহত রাখবেন। উল্লেখ্য, প্রতি বছর ৩ মে পালিত হয় বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস। এই দিনটির উদ্দেশ্য, বিশ্বজুড়ে স্বাধীন ও সুষ্ঠু সাংবাদিকতাকে সমর্থন করা এবং সাংবাদিকদের বিভিন্ন প্রতিকূলতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও মত প্রকাশের স্বাধীনতাকে উৎসাহিত করা।
