Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Udhayanidhi Stalin arrested: অশালীন মন্তব্যের অভিযোগে এমকে স্ট্যালিন-পুত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, শুরু রাজনৈতিক তরজা

Udhayanidhi Stalin Arrested Over Remarks On Actor Trisha
Udhayanidhi Stalin Arrested Over Remarks On Actor Trisha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে নিশানা করতে গিয়ে অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। তবে এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করেছে ডিএমকে। দলের বক্তব্য, কাবেরী জলবণ্টন ইস্যুতে সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভ থেকে মানুষের নজর ঘোরাতেই এই বিতর্ক সামনে আনা হয়েছে। 

অভিনেতা-রাজনীতিক বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষার সম্পর্ক দীর্ঘদিন ধরেই বহুচর্চিত বিষয় তামিলনাড়ুর রাজনীতিতে। সম্প্রতি কাবেরী জলবণ্টন নিয়ে একটি জনসভায় তা নিয়েই উদয়নিধি যৌন ইঙ্গিতপূর্ণ কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। পুলিশে ৬টি লিখিত অভিযোগও দায়ের হয়। তার পরেই গ্রেপ্তারি এড়াতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন উদয়নিধি। যদিও তার আগেই গ্রেপ্তার করা হয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে। তাঁর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ জানিয়েছে বিজয়ের দল টিভিকে। 

উদয়নিধির মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে তামিলনাড়ুর রাজনীতিতে। টিভিকে নেতা আধব অর্জুন বলেন, ‘পণ্ডিত আন্না যে আন্দোলন গড়ে তুলেছিলেন, উদয়নিধি তা ধ্বংস করে দিলেন। নারীদের প্রতি তাঁর এই কুরুচিকর মানসিকতা তামিলনাড়ুর মা-বোনেরা মেনে নেবেন না।’ টিভিকে মুখপাত্র ফিলিক্স জেরাল্ডের কটাক্ষ, ‘উদয়নিধি কি তাঁর এই বক্তব্যের অংশটুকু তাঁর নিজের ছেলে ও মেয়ের সামনে চালাতে পারবেন?’ পাল্টা ডিএমকে নেতা তথা প্রাক্তন মন্ত্রী টি মন থাঙ্গারাজ বলেন, ‘কাবেরী জলবণ্টন নিয়ে কৃষকদের মূল দাবি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই এই ভিত্তিহীন বিতর্ক তৈরি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুয়ো খবরের মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে।’ 

You might also like!