Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Train Service : ডিব্রুগড় ও সেকেন্দ্রাবাদের মধ্যে চলবে স্পেশাল ট্রেন

Northeast Frontier Railway ,
Northeast Frontier Railway ,

 

গুয়াহাটি, ২৯ জানুয়ারি  : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে ডিব্রুগড় ও সেকেন্দ্রাবাদের মধ্যে উভয় দিক থেকে চারটি ট্রিপের জন্য একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় এই খবর দিয়ে জানান, ০৭০৪৬ নম্বর সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড় স্পেশাল ট্রেন সেকেন্দ্রাবাদ থেকে আগামী ২ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ১১.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শনিবার ২০.৫০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৭০৪৭ নম্বর ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন ডিব্রুগড় থেকে ৫ থেকে ২৬ ফেব্রুয়ারি (২০২৩) পর্যন্ত প্রত্যেক রবিবার ১৯.২৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে বুধবার ০৪.০০ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ পৌঁছবে।

তিনি জানান, উভয় দিকে যাত্রার সময় এই স্পেশাল ট্রেন শিমলুগুড়ি জংশন, লামডিং জংশন, গোয়ালপাড়া, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, ভুবনেশ্বর, পালাসা, বিশাখাপট্টনম, বিজয়ওয়াড়া, গুন্টুর ও নালগোন্ডা স্টেশনে স্টপেজ দেবে। দক্ষিণ ভারতগামী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন।

প্রেসবার্তায় সব্যসাচী দে আরও জানান, ২২টি কোচ নিয়ে গঠিত এই ট্রেনে যাত্রীদের জন্য এসি ফার্স্ট ক্লাস, এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, শয়ন শ্রেণি ও সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে।


You might also like!