
বেঙ্গালুরু, ১৮ মে : কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী সম্ভবত হচ্ছেন সিদ্দারামাইয়া। উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন ডি কে শিবকুমার। বৃহস্পতিবার কংগ্রেস সূত্রে এমনটাই জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ২০ মে (শনিবার) কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। ওই দিন শপথ নেবেন উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও। যদিও, আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।
কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনকে ঘিরে কংগ্রেসের অন্দরে এখনও আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে থাকা দুই প্রবীন নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার সকালেই দেখা যায়, ডি কে শিবকুমারের বেঙ্গালুরুর বাসভবনের বাইরে ব্যানার লাগানো হয়েছে, যেখানে শিবকুমারকে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
