Country

3 years ago

Shashi Tharoor : রাহুল এমন কিছু বলেননি যার জন্য ক্ষমা চাইতে হবে, সওয়াল শশী থারুরের

Shashi Tharoor - Rahul Gandhi
Shashi Tharoor - Rahul Gandhi

 

নয়াদিল্লি, ১৭ মার্চ : কেমব্রিজে রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। যা নিয়ে অধীর চৌধুরীর পর এবার মুখ খুললেন শশী থারুর। শশী বলেন, রাহুল গান্ধী এমন কিছু বলেননি, যার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। রাহুল কখনও বলেননি, বিদেশি শক্তি ভারতে হাজির হয়ে এ দেশের গণতন্ত্রকে রক্ষা করবে। রাহুল শুধু বলেছেন, আমাদের দেশের গণতন্ত্র বিপদে রয়েছে এবং দেশের মানুষ তা জানেন। এর মধ্যে ভুল কিছু নেই বলে তাঁর মনে হয়ে বলে মন্তব্য করেন থারুর।

কংগ্রেস সাংসদ শশী থারুর আরও বলেছেন, এ জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সংসদ পরিচালনার দায়িত্ব সরকারের। বাজেট অধিবেশন চলছে, অর্থ বিল পাস করতে হবে। যখন এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় থাকে, তখন আপনার সংসদকে একটি অ-ইস্যুতে কাজ করতে দিচ্ছেন না।

You might also like!