Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

1 year ago

Heavy rain in Gujrat : অবিশ্রান্ত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত গুজরাটে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর

Heavy rain in Gujrat (symbolic picture)
Heavy rain in Gujrat (symbolic picture)

 

আহমেদাবাদ, ২৮ আগস্ট : বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে গুজরাটের বিভিন্ন জেলায়। সেই বৃষ্টি থামেনি বুধবারও। একনাগাড়ে বৃষ্টিতে গুজরাটের ভদোদরা, মোরবি আহমেদাবাদের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ভদোদরার আকোটা এলাকার বস্তি এলাকা পুরোপুরি জলের তলায়। কোথাও কোথাও রাস্তায় এতটাই জল জমে গিয়েছে যে, গাড়ি ডুবে গিয়েছে। গুজরাটের মোরবিতেও অত্যন্ত খারাপ অবস্থা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, এই পরিস্থিতিতে আবার মাচ্চু ড্যামের গেট খুলে দেওয়া হয়েছে। গুজরাটে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কথা বলেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে। প্রধানমন্ত্রী মোদী সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন।


You might also like!