Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

1 year ago

Weather Forcast in Delhi : শীতে কাঁপছে দিল্লি, ঘন কুয়াশার রেল ও উড়ান পরিষেবা বিঘ্নিত

Delhi is shivering in winter
Delhi is shivering in winter

 

নয়াদিল্লি, ১৫ জানুয়াই : কনকনে শীতের মধ্যেই অতি ঘন কুয়াশায় বুধবারও বিপর্যস্ত হল দিল্লির স্বাভাবিক জনজীবন। বিঘ্নিত হয়েছে রেল ও উড়ান পরিষেবা। বুধবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লি-এনসিআর। দৃশ্যমানতা এতটাই নীচে নেমে যায়, যে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। ইন্ডিয়া গেট ও সংলগ্ন এলাকা ছিল কুয়াশার চাদরে মোড়া। দিল্লির যমুনা সেতু, লক্ষ্মী নগর সর্বত্রই ছিল কুয়াশা।

ভারতীয় রেল জানিয়েছে, দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার কারণে বুধবার সকালে দেরিতে চলেছে মোট ২৬টি ট্রেন। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে বৈশালী এক্সপ্রেস, অযোধ্যা এক্সপ্রেস, লখনউ মেল, তেলেঙ্গানা এক্সপ্রেস প্রভৃতি। ট্রেনের পাশাপাশি প্রভাবিত হয়েছে বিমান পরিষেবাও। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে বেশ কিছু বিমান বিলম্বিত হয়েছে।

You might also like!