Country

1 year ago

Periods Leave: ঋতুকালীন ছুটি চালু সিকিম হাইকোর্টে! নেপথ্যে বাঙালি প্রধান বিচারপতি

Period Leave in Sikkim High Court (File Picture)
Period Leave in Sikkim High Court (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিকিম হাইকোর্ট এবার মহিলা কর্মীদের জন্য পিরিয়ড লিভ চালু করল। ওই আদালতের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের নির্দেশে চলতি সপ্তাহেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে সেখানকার মহিলা কর্মী-অফিসাররা মাসে দু’থেকে তিনদিন পিরিয়ডসের জন্য সবেতন ছুটি নিতে পারবেন।
তবে তার আগে সরকারি চিকিৎসককে লিখে দিতে হবে যে তাঁর ছুটির প্রয়োজন আছে। তা হলে ছুটি মঞ্জুর করবে কোর্ট। বিজ্ঞপ্তিতে স্পষ্ট যে এই ছুটির সঙ্গে বাৎসরিক লিভের কোনও যোগ নেই। বছর দুয়েক ধরে সিকিম হাইকোর্টের চিফ জাস্টিসের দায়িত্বে রয়েছেন বিচারপতি সমাদ্দার। হাইকোর্টের অফিসাররা বলছেন, প্রায় প্রতি মাসেই মহিলা কর্মী থেকে অফিসারদের একাংশের মধ্যে দু’-তিনদিন ছুটি নেওয়ার প্রবণতা দেখেছেন কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে তাঁরা হাইকোর্টে কর্মরত মেডিক্যাল অফিসারদের সঙ্গে কথা বলেন। পিরিডসের সময়ে যে শারীরিক ক্লান্তির সঙ্গে অনেকের মানসিক টায়ার্ডনেসও কাজ করে, উঠে আসে সে প্রসঙ্গ। কর্মক্ষেত্রেও এর প্রভাব পড়ে। তারপরে পিরিয়ডসের সময়ে ছুটি চালুর সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। এতে সেখানকার বিচার বিভাগের সঙ্গে যুক্ত প্রায় ৪০ জন মহিলা কর্মী-অফিসার সুবিধে পাবেন।

You might also like!