Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Uttarakhand Landslide: ভূমিধসে রাস্তা বন্ধ, কেদারনাথ থেকে ফেরা পুণ্যার্থীদের উদ্ধার

SDRF rescues 40 Kedarnath pilgrims after landslide in Sonprayag
SDRF rescues 40 Kedarnath pilgrims after landslide in Sonprayag

 

দেহরাদূন, ৩ জুলাই : উত্তরাখণ্ডে অবিরাম বৃষ্টি ও আবহাওয়ার অবনতির মধ্যে কেদারনাথ থেকে ফেরা ৪০ জন পুণ্যার্থীকে শোনপ্রয়াগ থেকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বুধবার রাতে ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আটকে পড়েন। উদ্ধারকারী দল পৌঁছে রাতেই কাজ শুরু করে। জানা গিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে যমুনোত্রীর পথেও। ভেসে গিয়েছে কিছু রাস্তা। বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়েছে। চাম্বা ব্লকের কয়েকটি অংশে জল সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দেহরাদূন, গাড়ওয়াল, তেহরি, নৈনিতাল, বাগেশ্বর জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


You might also like!