Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Rudrapur Forecast: টানা বৃষ্টিতে রুদ্রপ্রয়াগে বাড়ছে নদীর জলস্তর, সতর্ক প্রশাসন

Rudrapur Weather Conditions
Rudrapur Weather Conditions

 

রুদ্রপ্রয়াগ, ২ জুলাই : টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাড়ছে নদীর জলস্তর। রুদ্রপ্রয়াগে আপাতত জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, ফলে দুঃশ্চিন্তা বাড়ছে। রুদ্রপ্রয়াগ জেলায় অবিরাম বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তরে প্রভাব পড়তে শুরু করেছে। অলকানন্দা ও মন্দাকিনি—উভয় নদীরই জলস্তর বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন নজরদারি জোরদার করেছে।

বুধবার সকাল থেকে একটানা বৃষ্টি শুরু হয় রুদ্রপ্রয়াগে, যা বৃহস্পতিবার সকালেও চলছে। টানা বৃষ্টিতে অলকানন্দা নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। প্রশাসনের আশঙ্কা, আগামী কয়েক দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকলে অলকানন্দা ও মন্দাকিনি - উভয় নদীর জলস্তর আরও বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

রুদ্রপ্রয়াগের ডিডিএমও নন্দন সিং রাজওয়ার বলেন, "অবিরাম বৃষ্টিপাতের ফলে অলকানন্দা নদীর জলস্তর বেড়ে ৬২২.৫ মিটারে পৌঁছেছে। আগামী কয়েক দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকলে উভয় নদীর জলস্তর আরও বাড়তে পারে এবং তা বিপদসীমার কাছাকাছি পৌঁছতে পারে। পরিস্থিতির ওপর নজর রেখে জেলা বিপর্যয় নিয়ন্ত্রণ কক্ষ নদীর জলস্তরের ওপর সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাচ্ছে। প্রশাসন নদী তীরবর্তী এলাকার বাসিন্দা ও তীর্থযাত্রীদের সতর্ক থাকার এবং অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া নদীর পাড় বা অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে।"

You might also like!