Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

তৃণমূলের অন্দরে ফাটল আরও চওড়া, রাজ্যসভা থেকে ইস্তফা সুস্মিতা দেবে

Sushmita Dev quits as MP.
Sushmita Dev quits as MP.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের আবহে রাজ্যসভাতেও নতুন করে জল্পনা শুরু হয়েছে। সুখেন্দুশেখর রায়ের পদত্যাগের পর এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে ভাঙনের আলোচনা আরও জোরদার হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী দিনেও আরও কিছু সাংসদের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

লোকসভায় ‘অপারেশন লোটাস’। রাজ্যে বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভেঙে খানখান হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘আসল তৃণমূল’ তৈরি হয়েছে। দিল্লিতেও লোকসভায় তৃণমূল সাংসদরা বিদ্রোহী হয়েছেন। পরিষদীয় দলের পর এবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও ভাঙন।  তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুখেন্দুশেখর রায় পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সেই একই পথে হাঁটলেন সুস্মিতা দেব। 

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। সেইসময়ই দলের দুই রাজ্যসভার সাংসদ পদত্যাগ করলেন। সুস্মিতা দেব অসমের বাসিন্দা। দলের অসমের সাংগঠনিক দায়িত্ব ছিল তাঁর উপরে। তৃণমূল সুপ্রিমো তাঁকে রাজ্যসভার সাংসদের জন্য মনোনীত করেছিলেন। জানা গিয়েছে, আজ, বুধবার সকালে দিল্লিতে রাজ্যসভার এই সাংসদের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বৈঠক হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজই দুপুরে এনডিএর মুখ্যমন্ত্রীদের নিয়ে চা চক্রে যোগ দেবেন বলে খবর। সেজন্য অসমের মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন। সেই আবহেই আজ সুস্মিতা ও হিমন্তের বৈঠক হয় বলে খবর। বিজেপিতে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জল্পনা।  এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুস্মিতা। তিনি জানিয়েছেন, তিনি অসমের মানুষ। বাংলার রাজনীতির সঙ্গে তাঁর যোগ নেই। 


তারপর এদিন বেলায় সুস্মিতা দেব তৃণমূলের সাংসদ পদ ছাড়েন। সামাজিক মাধ্যমের প্রোফাইলেও তাঁর লেখা বদলে গিয়েছে।  রাজ্যসভার প্রাক্তন সদস্য লেখা আছে। জানা গিয়েছে, বাংলায় বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই সুস্মিতা দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার পর থেকেও তাঁকে তেমন কোনও কর্মসূচিতে দেখা যায়নি। তৃণমূলের রাজ্যসভার সাংসদরাও ক্রমে বিদ্রোহী হয়ে উঠছেন। সেই কথা কান পাতলেই শোনা যাচ্ছিল। এবার সেই আবহেই দলের দ্বিতীয় রাজ্যসভার সাংসদ পদত্যাগ করলেন। এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ১১। তাঁদের মধ্যে আর কারা পদ ছাড়বেন? সেই নিয়েই চলছে জোর জল্পনা। 

You might also like!