Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Orisha rain alert: ওড়িশার ৬টি জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি : আইএমডি

Red alert for heavy rain issued in 6 districts of Odisha: IMD
Red alert for heavy rain issued in 6 districts of Odisha: IMD

 

ভুবনেশ্বর, ১৩ সেপ্টেম্বর : ভারতীয় আবহাওয়া দফতর বুধবার ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ভুবনেশ্বরের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সিনিয়র বিজ্ঞানী উমা শঙ্কর দাস বুধবার জানিয়েছেন, আগে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিমে রয়েছে। সেজন্য তিনি ওড়িশার বিভিন্ন এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উমা শঙ্কর দাস আরও জানান, ওড়িশার কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বলে আশা করছি। আবহাওয়ার পরিবর্তনের জন্য ওড়িশার ৬টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। যে ছটি জেলা লাল সতর্কতার অন্তর্ভুক্ত সেগুলি হল, মালকানগিরি, কোরাপুট, নবরঙ্গপুর, কালাহান্ডি, বোলাঙ্গির, কান্ধমাল।

You might also like!