Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Ram Rahim granted parole: আবার জেলের বাইরে রাম রহিম, ৩০ দিনের জন্য মুক্তি প্যারোলে

Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim Singh,
Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim Singh,

 

রোহতক, ২৬ মে : আবারও প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম। তাঁকে ৩০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে হরিয়ানার রোহতক জেলে বন্দি রাম রহিম। গত বছরের অগস্টে ৪০ দিনের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। তাছাড়া এর আগে জানুয়ারি মাসে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। এই নিয়ে মোট ১৬-বার প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম।

হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে ৩০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন। তিনি মঙ্গলবার সকাল ৬:৩৪ মিনিট নাগাদ ন্যূনতম নিরাপত্তায় বেরিয়ে আসেন। ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার বারবার প্যারোল পাওয়া নিয়ে জনমনে উদ্বেগ বেড়েই চলেছে। ধর্ষণ এবং অন্যান্য অপরাধের জন্য ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডেরা সাচ্চা সৌদা (ডিএসএস) প্রধান গুরমিত রাম রহিম সিংকে রোহতকের সুনারিয়া জেল থেকে এবার ৩০ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, যা ২০১৭ সালের পর থেকে তাঁর ১৬-তম অস্থায়ী মুক্তি। প্যারোলে মুক্তি পাওয়ার পর তিনি সিরসার আশ্রমে পৌঁছন।

You might also like!