Country

2 years ago

Narendra Modi:ভারতের সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক রাজস্থান : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

যোধপুর, ৫ অক্টোবর : রাজস্থানের যোধপুরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে যোধপুরে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠান থেকে সড়ক, রেল, বিমান চলাচল, স্বাস্থ্য এবং উচ্চ শিক্ষার মতো বিভিন্ন সেক্টরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এদিন দু'টি নতুন ট্রেন পরিষেবারও সূচনা করেছেন। একটি হল রুনিচা এক্সপ্রেস, যেটি জয়সলমেরকে দিল্লির সঙ্গে সংযুক্ত করবে এবং অপরটি নতুন ঐতিহ্যবাহী ট্রেন, যা মারওয়ার জংশনকে খাম্বলি ঘাট পর্যন্ত সংযুক্ত করবে। প্রধানমন্ত্রী আরও দু'টি রেল প্রকল্প দেশের উদ্দেশে উৎসর্গ করেছেন।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, "ভারতের সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক রাজস্থান। সমগ্র বিশ্বের মানুষ সবসময় রাজস্থানের হস্ত শিল্পের প্রতি আগ্রহী।" প্রধানমন্ত্রীর কথায়, "২০১৪ সাল পর্যন্ত রাজস্থানে মাত্র ৬০০ কিলোমিটার রেললাইন বিদ্যুতায়িত হয়েছিল। কিন্তু গত ৯ বছরে ৩,৭০০ কিলোমিটারের বেশি রেললাইন বিদ্যুতায়িত হয়েছে। এতে রাজস্থানে দূষণ কমবে এবং বায়ুও নিরাপদ থাকবে।" প্রধানমন্ত্রী বলেছেন, "ভারত সরকার বর্তমানে রাজস্থানে রেল ও সড়ক-সহ প্রতিটি সেক্টরে দ্রুত গতিতে কাজ করছে। এই বছর রেলের উন্নয়নের জন্য রাজস্থানকে প্রায় ৯.৫ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট আগের সরকারের বার্ষিক গড় বাজেটের চেয়ে প্রায় ১৪ গুণ বেশি।"


You might also like!