Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার

Congress MP Priyanka Gandhi
Congress MP Priyanka Gandhi

 

নয়াদিল্লি, ৩০ জুলাই : জাতীয় হকি দলের জার্সির রং নীল থেকে গেরুয়া করার সিদ্ধান্ত এবং শিক্ষানীতি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, জার্সির রং বদল বা ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করলেও দেশের মানুষ সত্যিটা জানেন।

প্রিয়াঙ্কা বলেন, “জার্সি বদল হোক বা শিক্ষানীতির মাধ্যমে ইতিহাস নতুন করে লেখার চেষ্টা— যাই করা হোক না কেন, দেশের যুবসমাজ কী ভাবছে, তা আপনারা দেখেছেন। যন্তর মন্তরে জড়ো হওয়া তরুণ-তরুণীদের বক্তব্যই দেশের মানুষের কণ্ঠস্বর।”

তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা সংগ্রাম অহিংসা ও সত্যের আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এই দেশের আত্মা অহিংসা, সত্য এবং ভ্রাতৃত্ববোধের মধ্যে নিহিত। যতই বিভাজন, হিংসা বা ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হোক, দেশের ঐক্য, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের চেতনাকে নষ্ট করা সম্ভব নয়।”

এদিন এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় দেখানোর প্রসঙ্গও তোলেন প্রিয়াঙ্কা। তিনি প্রশ্ন করেন, “রাহুলজি যে ছেলেটিকে আপনাদের সামনে নিয়ে এসেছিলেন, তার সারা শরীরে যে পেলেটের চিহ্ন পাওয়া গিয়েছে, সেগুলো কোথা থেকে এল? আকাশ থেকে পড়েছিল নাকি?”

You might also like!