Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

PM Modi leaves for 3-nation tour: পাঁচ দিনের জন্য তিন দেশ সফরে রওনা প্রধানমন্ত্রী

PM Modi leaves on a 5-day visit to Cyprus, Canada and Croatia
PM Modi leaves on a 5-day visit to Cyprus, Canada and Croatia

 

নয়াদিল্লি, ১৫ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে পাঁচ দিনের জন্য রওনা হয়েছেন রবিবার। চলতি বছরে জি৭ বৈঠকের আসর বসছে কানাডায়। কয়েকদিন আগেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রবিবার প্রথমে সাইপ্রাসে যাচ্ছেন মোদী। সোমবার সেখান থেকেই রওনা দেবেন কানাডায়। ১৬-১৭ জুন জি৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এটি হবে জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর টানা ষষ্ঠ অংশগ্রহণ। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী জি৭ দেশগুলির নেতাদের সঙ্গে এবং অন্যান্য আমন্ত্রিত দেশগুলির প্রধানদের সঙ্গে আলোচনা করবেন। শীর্ষ সম্মেলনের সময় তিনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। তাঁর সফরের শেষ পর্যায়ে, প্রধানমন্ত্রী মোদী ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের আমন্ত্রণে ১৮ জুন ক্রোয়েশিয়ায় একটি সরকারি সফর করবেন। এটি হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ক্রোয়েশিয়ায় প্রথম সফর।


You might also like!