Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Maharashtra TET paper leak: মহারাষ্ট্রের টেট প্রশ্নফাঁস কাণ্ডে বিহার থেকে ধৃত মূল অভিযুক্ত

Maharashtra TET Paper Leak Kingpin Arrested In Bihar
Maharashtra TET Paper Leak Kingpin Arrested In Bihar

 

ভিওয়ান্ডি, ২৫ জুলাই : মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিহারে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। শনিবার সকালে সেখান থেকে বীজেন্দ্র কুমার গুপ্তকে পাকড়াও করে পুলিশ। অভিযুক্ত বীজেন্দ্র কুমার গুপ্তকে অনেক দিনই ধরেই খুঁজছিল পুলিশ। অবশেষে সে পুলিশের জালে ধরা পড়েছে।

শনিবার সকালে ভিওয়ান্ডি পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্র টেট (শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মূল অভিযুক্ত বীজেন্দ্র কুমার গুপ্তকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুনে বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে; সেখান থেকে তাকে ভিওয়ান্ডিতে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, এর আগে বিহার থেকে তাঁর স্ত্রী সুমন গুপ্তকেও গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রশ্নফাঁস চক্রের নেপথ্যে কারা রয়েছে, কী ভাবে প্রশ্নপত্র বাইরে চলে গিয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত— সে সব তথ্য জানতেই বীজেন্দ্র কুমার গুপ্তকে জেরা করা হবে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেও মনে করছে পুলিশ।

You might also like!