Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

CRPF Camp Attack: বোকাখাতে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলায় জড়িত দুই অভিযুক্তকে পুলিশের এনকাউন্টার

Bokakhat encounter news
Bokakhat encounter news

 

বোকাখাত (অসম), ৩০ জুন  : পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত হয়েছে বোকাখাতে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত দুই অভিযুক্ত ভবেশ কলিতা এবং সঞ্জীব বরুয়া।

ইতিমধ্যে গ্রেফতার হয়েছে গত ২৪ জুন রাত প্রায় ৮:২০টায় গোলাঘাট জেলার অন্তর্গত বোকাখাতের সাপজুরি পানবাড়ি কৃষিখামার সংলগ্ন সিআরপিএফ ক্যাম্প সংগঠিত গ্ৰেনেড হামলার মূল অভিযুক্ত অঙ্কুর দাস এবং রূপজ্যোতি দাস। ওইদিনের গ্ৰেনেড হামলার সঙ্গে জড়িত ছিল ভবেশ কলিতা এবং সঞ্জীব বরুয়া৷ তারাই অঙ্কুর এবং রূপজ্যোতিকে গ্ৰেনেড যোগান ধরেছিল।

প্রসঙ্গত, ওই সিআরপিএফ ক্যাম্পের জওয়ানদের নিয়ে যাওয়া হয়েছে মণিপুরে। তাই সিআরপিএফ ক্যাম্প এখন আসাম পুলিশ ব্যবহার করছে। সেদিনের গ্ৰেনেড হামলায় গুরুতরভাবে আহত হয়েছিলেন আসাম পুলিশের তিন জওয়ান।

পুলিশ জনৈক আধিকারিক এ তথ্য দিয়ে জানিয়েছেন, পানবাড়ি কৃষিখামারের কাছে ভবেশ কলিতা এবং সঞ্জীব বরুয়া লুকিয়ে রেখেছিল দুটি পিস্তল৷ গত ২৬ জুন রাতে তেজপুর এবং লখিমপুর থেকে এই দুই অভিযুক্ত পুলিশ গ্ৰেফতার করেছিল। গ্রেফতারের পর পুলিশের জেরায় তারা স্বীকার করেছিল পিস্তল দুটি লুকিয়ে রাখার কথা৷ সে অনুযায়ী ভবেশ এবং সঞ্জীবকে নিয়ে লুকিয়ে রাখা পিস্তলের সন্ধানে পানবাড়ি কৃষিখামারের কাছে গিয়েছিল পুলিশ। কিন্তু ঘটনাস্থলে গিয়ে লুকিয়া রাখা পিস্তল দুটি হাতে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে তারা৷ তখন পুলিশ হামলা থেকে নিজেদের রক্ষা করতে এবং তাদের ধরতে পাল্টা গুলি চালাতে বাধ্য হয়।

গুলিবিদ্ধ দুই অভিযুক্তকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, গ্রেনেড হামলা এবং এর সাথে সম্পর্কিত অস্ত্র নেটওয়ার্কের তদন্ত চলছে।


You might also like!