Country

1 year ago

PM Narendra Modi:প্রধানমন্ত্রী শপথ রাষ্ট্রপতি ভবন নয়,তৃতীয় বার প্রধানমন্ত্রী হলে শপথের জন্য মোদীর পছন্দের স্থান,আগেভাগে চূড়ান্ত দিনক্ষণও

PM Narendra Modi
PM Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেষ দফার ভোট এখনও মেটেনি। ফলাফল প্রকাশেরও বাকি বেশ কয়েকটা দিন। এরই মধ্যে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথের পরিকল্পনা সেরে ফেলেছেন নরেন্দ্র মোদি। সেই পরিকল্পনা অনুযায়ী, এবারে মোদির (Narendra Modi) শপথে একাধিক চমকও থাকছে।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত সড়ক ‘রাজপথ’-এর নাম বদলে ‘কর্তব্য পথ’ করেছিলেন মোদী। আগামী ৯ জুন সেখানে খোলা মঞ্চে তিনি তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন বলে বিজেপির ওই সূত্র জানিয়েছে।

২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিপুল জয়ের পরে রাষ্ট্রপতি ভবনের সামনের উঠোনে বিপুল সংখ্যক আমন্ত্রিতের সামনে শপথ নিয়েছিলেন মোদী। ২৬ মে তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১৯ সালের ৩০ মে দ্বিতীয় বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে ওই স্থানেই তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে মোদী শপথবাক্য পাঠ করেছিলেন।

প্রধানমন্ত্রী পদে মোদীর পূর্বসূরি মনমোহন সিংহ রাষ্ট্রপতি ভবনের অশোক হলে শপথ নিয়েছিলেন। বস্তুত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে অনেক প্রধানমন্ত্রীরই শপথ অনুষ্ঠানের সাক্ষী রাষ্ট্রপতি ভবনের মূল গম্বুজের নীচের অশোক হল। সেই প্রথা ভেঙে চন্দ্রশেখর ১৯৯০ সালে রাষ্ট্রপতি ভবনের উঠোনে শপথ নিয়েছিলেন। অটলবিহারী বাজপেয়ীও শপথ নেন ওই স্থানে।


You might also like!