Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

PM Modi in Bihar: শুক্রবার বিহারে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi
PM Narendra Modi

 

কারাকাট, ৩০ মে : বিহারের কারাকাটের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এদিন তাঁর হাত ধরে মোট ৪৮,৫২০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। তিনি প্রবেশ করতেই লাখো মানুষের গর্জন স্বাগত জানায় তাঁকে। 'মোদী মোদী' ও 'ভারত মাতা কী জয়' শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

প্রধানমন্ত্রী বলেন, বিহারে আমার সমস্ত কর্মসূচির মধ্যে আজ সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে, কারণ এত বিপুল সংখ্যক মা ও বোনদের আগমন ঘটেছে এই সভায়। আমি মা ও বোনদের প্রণাম জানাই, আপনাদের সকলের প্রতি, জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারাকাট-এ। বিহারের মাটি থেকে আমি বলেছিলাম, আমাদের বোনদের সিঁদুর মুছেছে যারা তাদের কল্পনার চেয়েও বড় শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের সেনাবাহিনী তাদের আস্তানাগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, আমি আমার সংকল্প পূরণ করে বিহারে এসেছি। শত্রুরা অপারেশন শক্তি দেখেছে, তাদের বোঝা উচিত যে এটি আমাদের তূণে থাকা কেবল একটি তীর মাত্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই থামেনি, যদি সন্ত্রাসবাদীরা আবার জেগে ওঠে, তাহলে ভারত তাদের গর্ত থেকে টেনে বের করে চূর্ণবিচূর্ণ করবে।

You might also like!