Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Petrol, Diesel Price Hike: ফের মহার্ঘ পেট্রোল ও ডিজেল, মাথায় হাত মধ্যবিত্তের

Workers fill fuel in scooties at a Petrol Pump
Workers fill fuel in scooties at a Petrol Pump

 

নয়াদিল্লি, ২৫ মে : পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে সোমবার চতুর্থবার বাড়ল জ্বালানির দাম। সোমবার দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২.৭১ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের রাজধানী শহরে পেট্রলের নতুন দাম ১০২.১২ টাকা। ডিজেল সেখানে বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকায়। এই দাম বৃদ্ধি সত্ত্বেও এক ক্রেতা বলেন, "এটা ঠিক আছে। দেশকে বাঁচাতে সরকারের যা যা করা দরকার, তাই করা উচিত। এটা ইজরায়েল যুদ্ধের কারণেই হয়েছে।"

কলকাতাতেও পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে কলকাতায় পেট্রলের নতুন দাম হয়েছে ১১৩.৫১ টাকা। লিটার প্রতি ২.৮০ টাকা বেড়ে ডিজেলের দাম কলকাতায় হয়েছে ৯৯.৮২ টাকা। এ ছাড়া, মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১১১.১৮ টাকায়, দাম বেড়েছে ২.৭২ টাকা। চেন্নাইতে ২.৪৬ টাকা বৃদ্ধির পর এক লিটার পেট্রোলের নতুন দাম ১০৭.৭৭ টাকা। মুম্বইতে ডিজেলের দাম বেড়েছে ২.৮১ টাকা। ৯৭.৮৩ টাকায় এক লিটার ডিজেল সেখানে পাওয়া যাচ্ছে। চেন্নাইতে ডিজেলের দাম ২.৫৭ টাকা বেড়ে প্রতি লিটারের নতুন দাম হয়েছে ৯৯.৫৫ টাকা। এছাড়াও গুজরাট, রাজস্থান-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

You might also like!